এবার ইরানে হামলা চালাল সংযুক্ত আরব আমিরাত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-03-2026

এবার ইরানে হামলা চালাল সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় (ডিস্যালিনেশন প্ল্যান্ট) হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর বরাত দিয়ে জানা গেছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এটিই পারস্য উপসাগরীয় কোনো দেশের প্রথম সরাসরি হামলা। গতকাল রাতে ইরানের কেশম দ্বীপে অবস্থিত এই স্থাপনাটিতে হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দ্বীপটির একটি গুরুত্বপূর্ণ মিঠা পানি উৎপাদনকারী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের জাতীয় অবকাঠামোর ওপর এমন হামলাকে তিনি একটি ‘বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন এবং এর জন্য চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলবে।

তবে হরমোজগান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেশম দ্বীপের গ্রামীণ এলাকাগুলোতে পানির যে সংকট তৈরি হয়েছিল, তা দ্রুত পদক্ষেপের মাধ্যমে সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বীপটির পানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলল, কারণ এতদিন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো এই সরাসরি সংঘাত থেকে দূরে ছিল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com