ইরানের পর যে দেশ টার্গেট হতে যাচ্ছে ট্রাম্পের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-03-2026

ইরানের পর যে দেশ টার্গেট হতে যাচ্ছে ট্রাম্পের

ইরানে চলমান ভয়াবহ সামরিক সংঘাতের মধ্যেই নিজের পরবর্তী ভূ-রাজনৈতিক লক্ষ্যস্থলের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পর ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে কিউবা। এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, বর্তমানে ইরান আমাদের প্রধান অগ্রাধিকার হলেও কিউবার পতন এখন কেবল সময়ের ব্যাপার।

গত ২৮ ফেব্রুয়ারি কোনো ঘোষণা ছাড়াই ইরান ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম ধাপেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারসহ শীর্ষ সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়। তবে ইরান পরাজয় মেনে না নিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, কিউবা ইস্যুতে তিনি মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওকে দায়িত্ব দিতে যাচ্ছেন। তবে তাড়াহুড়ো না করে আগে ইরানের ইস্যু শেষ করে তারপর কিউবার দিকে নজর দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর প্রশাসনের।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com