নিউইয়র্কের রাস্তায় দেখা গেল শ্রমিক জায়েদ খানকে!


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-03-2026

নিউইয়র্কের রাস্তায় দেখা গেল শ্রমিক জায়েদ খানকে!

ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শোরগোল শুরু হয়েছে। গত দুই বছর ধরে নিউ ইয়র্কে অবস্থান করা এই নায়কের একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তাকে একজন শ্রমিকের বেশে দেখা যাচ্ছে। রাস্তার পাশে স্তূপ করে রাখা কাঠ সরাচ্ছেন তিনি, আর তার চোখেমুখে স্পষ্ট পরিশ্রমের ছাপ।

ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, প্রবাস জীবনে জীবিকা নির্বাহের জন্য হয়তো দিনমজুরের কাজ বেছে নিয়েছেন এই অভিনেতা। তবে সত্যতা জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। রহস্য জিইয়ে রেখে তিনি বলেন, “এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। মানুষের সময় সব সময় একরকম যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।”

তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের ধারণা, এটি বাস্তব জীবনের কোনো দৃশ্য নয়; বরং জায়েদ খানের আসন্ন কোনো নতুন কাজ বা প্রজেক্টের প্রচারণার অংশ হতে পারে। দর্শকদের মধ্যে কৌতূহল তৈরির জন্যই হয়তো কৌশলগতভাবে ছবিটি আগেভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com