১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-03-2026

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী বগুড়ায় এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে নির্বাচনী আচরণবিধি মেনে সেই সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী সেখানে কোনো রাজনৈতিক বা সরকারি কর্মসূচি রাখেননি। স্থগিত হওয়া বগুড়া সফরের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া সফর স্থগিত হওয়ায় ওইদিন ঢাকাতেই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কড়াইল বস্তির নিম্নআয়ুর মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com